পোস্টগুলি

এপ্রিল, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কিংকর্তব্যবিমূঢ়

খাম ঠিকানা বিহীন চিঠি হাতে নিয়ে অস্থিরতা অনুভব করছি।দেশের যা অবস্থা -কে যে কী হুমকী দেয়!পড়ার আগেই ঘামে ভিজে যাচ্ছি,রাত বাজে তিনটা।কিছুক্ষন আগে সিধেল চোর এসেছিল ঘরে।বাবা আমাকে ডেকে তুলেছে।বাবার ঘরে এসে দেখি ঘরময় তন্নতন্ন করে কিছু খোজা হয়েছে,হয়তো না পেয়ে এই হুমকী বার্তা লিখেছে।চুরি করতে এসে হুমকী বার্তা ;ব্যাপারটা ঠিক মিলছে না।কেমন যেন ডাকাত ডাকাত গন্ধ পাচ্ছি! বাবা মা দুজনেই বসে আছে চৌকিতে।মা কান্না করছে আর বাবা মৃদু মৃদু হাসছে।কান্নার অর্থ বুঝতে পারছি কিন্তু হাসার অর্থ বুঝতে পারছি না।সাহস করে চিঠির ভাজ খুললাম।খুব সুন্দর হাতে লেখা চিঠি। জনাব, বিনীত নিবেদন এই যে,আমি আপনার খুব অনুগত একজন ভক্ত এবং বন্ধু।বিদেশ ফেরৎ মানুষ আপনি,খুব আশা নিয়ে আপনাদের ঘরে এসেছিলাম।ভেবেছিলাম কিছু সোনাদানা পাবো।কিন্তু আপনি এতটাই গরীব যে আলমারি খুলে হতভম্ব হয়ে গেছি।আমার নিজের আলমারিতেও এর থেকে বেশি জিনিস আছে।আলমারিতে নতুন একটা টর্চ লাইট ছিল-নিতে পারিনি-নষ্ট,ওয়ারেন্টি থাকলে ঠিক করিয়ে নেবেন।কয়েকটা নতুন সাবান,আর পারফিউম ছাড়া কিছুই পাইনি।এতে আমার খরচ উঠবে না,তাই বাধ্য হয়ে আপনার বাবার পুরনো নকিয়া ১২০০ মডেলের মোবাইল...