সহজাত প্রবৃত্তি,নাকি নির্দেশ?
সহজাত প্রবৃত্তি বলতে কি বোঝায়?প্রাণীদের জীববৃত্তি বা মানুষের বুদ্ধিবৃত্তিকে কী সহজাত প্রবৃত্তি বলে?সদ্যজাত শিশু বা প্রাণীর তো কোন বুদ্ধিবৃত্তি নেই! তাহলে? নাকি মানুষ বা প্রাণীর মনের অজান্তে ঘটে যাওয়া কোন নির্দেশকে সহজাত প্রবৃত্তি বলে?দর্শন,মনোবিজ্ঞান বা ধর্ম শাস্ত্র যাই বলেন'না কেন;এই নির্দেশ বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। ধরা যাক, একজন মানুষ তার সম্পূর্ণ স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে।কাউকে চিনতে পারছে না।তার মস্তিষ্ক একদম ফাকা,সাদা কাগজের মত।তিনি কিন্তু এই অবস্থাতে সাথে সাথেই কথা বলতে পারেন। তাহলে সব কিছু মুছে যাওয়া সত্ত্বেও তিনি কিভাবে কথা বলতে পারেন?যে ভাষা শিখতে তার অন্তত দুই বছর লেগেছে সেই ভাষাতেই তিনি কিভাবে কথা বলছেন? ফাকা মস্তিষ্কে ভাষা আসলো কোথা থেকে? আমি একজনক মহিলাকে বিজ্ঞানভিত্তিক একটা চ্যানেলে দেখেছি, যিনি স্মৃতিভ্রষ্ট হওয়ার পর মাতৃভাষা ইংরেজি ভুলে বিশুদ্ধ স্প্যানিশ ভাষায় কথা বলছে।তিনি জীবনে কোন দিন স্পেন যান'নি,এমনকি স্প্যানিশ ভাষা বলা তো দুরের কথা,কোনদিন শিখতে পর্যন্ত চেষ্টা করেন'নি! তাহলে এমন অদ্ভুত কান্ড কেন ঘটলো?শূন্য মস্...