বেহাত ডায়রি
মোঃসিফাত হোসেন আমার বন্ধুর ডায়রি বেহাত হয়ে আমার কাছে চলে এসেছে।খুব সাধারন ডায়রি,কিছু অভিজ্ঞতা লেখা।ডায়রি যে রকম হয়,সে রকম-ই। মাঝেমাঝে কাটাকাকাটি।তবে কয়েকটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে,তাই ডায়রির কিছু অংশ বন্ধুর ভাষাতে আপনাদের জন্য তুলে দিলাম।ওকে আবার বলে দেবেন'না যেন! তাহলে আমার আর উপায় থাকবেনা। ৭ জানুয়ারি ২০০৯ আমার নাম হাসমত,নামের মত জীবনটা হাসিখুশি নয়।তবে জীবনে যেখানেই গিয়েছি,না চাইলেও কোথা থেকে যেন হাসি এসে খোচা দিয়ে গেছে।হাসির দাত আছে আমার জানা ছিল'না।সবাই হেসেছে,হাসতে পারিনি কেবল আমি। ৮ জানুয়ারি ২০০৯ চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জুতার মত জীবনও ক্ষয় হয়ে গেছে।ডাক্তার ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলেছে।খাচ্ছি, কিন্তু চাকরি হচ্ছে'না।নিজের আপন মামাও এখন টাকা ছাড়া আমার সাথে বেহুদা কথা বলেন'না। বেসরকারি এক স্কুলের কেরানির জন্য আজ ডেকেছিল আমাকে। হেড মাষ্টার মজা করে জিজ্ঞেস করলো," তোমার বাবা...