পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পার্থক্য

মানুষ মাত্রই মিথ্যা বলে।মিথ্যা কী সবাই বলতে পারে?বোবা কী মিথ্যা বলতে পারে? প্রশ্নটা কী বোকা বোকা মনে হচ্ছে?যে কথা বলতে পারে না সে আবার কিভাবে মিথ্যা বলতে পারে? উত্তর হচ্ছে;হ্যা পারে।কথা না বলেও মিথ্যা প্রকাশ করা যায়।মুখে বলা মিথ্যা আর প্রকাশ হওয়া মিথ্যার মধ্যে কোন পার্থক্য নাই। পার্থক্য মানেই দুটো জিনিসের মধ্যে ব্যবধান নয়।এই বোধের অভাবই আমাদের স্থবির জাতীতে পরিণত করেছে।তাই মনে হয় যেখানে একজন বোবা মিথ্যা বলতে পারে সেখানে আমার নিজের অবস্থান কোথায়? মিথ্যা বলার পরেও অনেকে মুখে বলে সত্যি বলছি।আবার কেউ মিথ্যা বলে না ঠিকই তবে সত্যকে লুকিয়ে রাখে। আমি একজন চাঁদাবাজের মুখে শুনেছি,"সৎ পথে আছি তাই কোন বিপদআপদ হয় না।"এটা আমাদের ধর্ম,  ভাল কাজের দোহায় দেয়া আর খারাপ কাজ করে ভাল ফল আশা করা।কেউ কেউ তো আবার কাজ না করেও ফল পাওয়ার জন্য অপেক্ষা করে। এতো এতো মিথ্যা,এত তার রুপ; নিজেকে খুব অসহায় মনে হয়। নিজের রুপ লুকিয়ে রাখার জন্য কত কিছুই না করি।কাজের কাজ কিছু না করেই বাহানা করি,আমি এইটা করেছি ওইটা করেছি।আবার মিথ্যার মধ্যেও পার্থক্য করি।এটা কম ক্ষতিকর,ঐ মিথ্যায় ক্ষতি নেই,সেই মিথ্যায় দোষ নে...