মাছের বাজার
একঃ মেসে থাকার একটা কষ্ট আছে; ক্লাস করতে হয়, পড়তে হয়, কাপড় কাচতে হয়, বাজার করতে হয়, মাঝেমধ্যে রান্না করে খেতে হয়। আবার আছে রুমের অন্যান্য সদস্যদের মন মতো বাজার করার রেওয়াজ। বেশি দামে কেনা যাবে না, বেশি পরিমানে কেনা যাবে না, বাজারের সেরাটা কিনতে হবে- ইত্যাদি ইত্যাদি। আমি রান্না করা শিখেছি মেসে। বুয়া না থাকলে রান্না করতে হয়, প্রথম প্রথম ভালো হত না, এখন হয়। একজন তো মেসে রান্না শিখেই বিরাট বাবুর্চি বনে গেছে! এলাকায় তার বেশ নাম ডাক। যাক সেসব কথা, বাজার করতে এসেছি আগে বাজার করি। বেশকিছু দিন যাবত বাজার চড়া। বারবার দাম নির্ধারন করা সত্ত্বেও বাজার নিয়ন্ত্রনে আসছে না। বাজার পরিদর্শকদের দোষ দিয়ে লাভ নেই। মানুষ যদি শোনে নদীর মাছ, তাহলে আর কিছু করতে হবে না,ক্রেতারাই মাছের দাম কয়েকগুণ বৃদ্ধি করে দেয়। আজকে অবশ্য নদীর মাছ আসেনি, কিন্তু তারপরেও আজ মাছের গায়ে আগুন, হাত দিলেই ফোস্কা নিশ্চিত! পুরান ঢাকার মাছের বাজারগুলো সাধারণত খুব নোংরা আর দুর্গন্ধযুক্ত। যায়গায় যায়গায় গোড়ালি সমান কাদা পানি। সেই পানিতে মাছ সাতার কাটে না, সাতার কাটে মানুষ! একজন বৃদ্ধকে দেখলাম পায়জামা হাটু পর্যন্ত গুটিয়ে একটা রুই ...