কথোপকথন
মোঃসিফাত হোসেন আমিঃযার টাকা নাই,চাকরি নাই,ক্ষমতা নাই তার আত্ন সম্মানবোধ থাকা উচিত না।শিক্ষা হচ্ছে পুঁজি।শিক্ষা দিয়ে কামাও,তারপর যত ইচ্ছে আত্ন সম্মানবোধ দেখাও। বিবেকঃশিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেললেন? আমিঃটাকা ইনকামের জন্যই তো শিক্ষা।পড়াশুনা করেছি টাকা কামানোর জন্য।ভাল রেজাল্ট করেছি যাতে বেশি টাকা কামাতে পারি। বিবেকঃ(একটা গরীব ঘরের ছেলে এসেছে;ছেলেটা মাঝেমধ্যে না খেয়ে থাকে খাবার অভাবে।) আপনার বলতে ইচ্ছা করছে না তা জানি, তারপরও বলে দেখুন; আমিঃ(টি টেবিলে ছিল)নাও,নুডুলস খাও, -আমি নুডুলস খাই না। আমিঃএহ!খাবার পায় না,বলে কিনা নুডুলস খাই না। বিবেকঃতার না খাবার পিছনে অন্য কারন থাকতে পারে,অনেক পয়সাওয়ালা লোক এই খাবারটা খায় না।খাবার সময় তাদের নাকি কিসব মনে পড়ে যায়।যাক সে কথা। অন্য কাউকে বলে দেখুন,যেমন প্রচণ্ড পয়সাওয়ালা লোক,আপনার মত,বা আপনার বন্ধু। বন্ধুঃআমিও নুডুলস খাই না। আমিঃ"আরে তেল দিয়ে রান্না করা জিনিশ যত কম খাবে ততই ভাল।ফাস্টফুড না ছাই,সবইতো Junk food.পারলে আজই নুডুলস খাওয়া ছেড়ে দিতাম।" বিবেকঃদুই জনের জন্য ...