কথোপকথন
মোঃসিফাত হোসেন
আমিঃযার টাকা নাই,চাকরি নাই,ক্ষমতা নাই তার আত্ন সম্মানবোধ থাকা উচিত না।শিক্ষা হচ্ছে পুঁজি।শিক্ষা দিয়ে কামাও,তারপর যত ইচ্ছে আত্ন সম্মানবোধ দেখাও।
বিবেকঃশিক্ষাকে ব্যবসা বানিয়ে ফেললেন?
আমিঃটাকা ইনকামের জন্যই তো শিক্ষা।পড়াশুনা করেছি টাকা কামানোর জন্য।ভাল রেজাল্ট করেছি যাতে বেশি টাকা কামাতে পারি।
বিবেকঃ(একটা গরীব ঘরের ছেলে এসেছে;ছেলেটা মাঝেমধ্যে না খেয়ে থাকে খাবার অভাবে।)
আপনার বলতে ইচ্ছা করছে না তা জানি, তারপরও বলে দেখুন;
আমিঃ(টি টেবিলে ছিল)নাও,নুডুলস খাও,
-আমি নুডুলস খাই না।
আমিঃএহ!খাবার পায় না,বলে কিনা নুডুলস খাই না।
বিবেকঃতার না খাবার পিছনে অন্য কারন থাকতে পারে,অনেক পয়সাওয়ালা লোক এই খাবারটা খায় না।খাবার সময় তাদের নাকি কিসব মনে পড়ে যায়।যাক সে কথা।
অন্য কাউকে বলে দেখুন,যেমন প্রচণ্ড পয়সাওয়ালা লোক,আপনার মত,বা আপনার বন্ধু।
বন্ধুঃআমিও নুডুলস খাই না।
আমিঃ"আরে তেল দিয়ে রান্না করা জিনিশ যত কম খাবে ততই ভাল।ফাস্টফুড না ছাই,সবইতো Junk food.পারলে আজই নুডুলস খাওয়া ছেড়ে দিতাম।"
বিবেকঃদুই জনের জন্য দুই নিয়ম কেন?
আমিঃসেটা আমার ইচ্ছা।আমার যা ইচ্ছা, আমি তাই করি।তোমার কাজ আমাকে অনুসরণ করা,বাধা দেয়া না।
আমিঃ(বেড়াতে গিয়ে)যা,গাড়ি থেকে ব্যাগগুল সব নামা,ছাতাটা মাথায় ধর,যা-তো এক প্যাকেট সিগারেট নিয়ে আয়।
(সব সময় এরকম করলে কর্তৃত্ব থাকে)
বিবেকঃমশাই, ছেলেটার সাথে কুলির মত কথা বলছেন কেন?আপনার আপন বউয়ের আপন ভাতিজা,একটা অনার্স পাশ ছেলে?
আমিঃশিক্ষিত হয়েছে বলে হুজুর হুজুর করতে হবে না-কি।গাড়ি থেকে মেহমানদের ব্যাগ নামাতে পারবে না;তা কেন।এত অহংকার থাকা চলবে না,চাকরি নাই,টাকা নাই,তাহলে কেন বড়াই-করাই।বাড়িতে বসে বসে কি এমন করে শুনি?
অনার্স পাশ!জানা আছে সব,বড়জোর একটা এন,জি,ও-র চাকরি পাবে,তার থেকে বেশি কিছু তো না।
কত দেখলাম!
বিবেকঃসিগারেট নিজের ছেলেকে দিয়ে আনালেও তো পারতেন?
আমিঃ(রাগত স্বরে)আরে ওর এক্সাম,ও যেতে পারবে না।আর ওকে বলাও যাবে না,কখন খাওয়া শিখে যায়, বলা তো যায় না।
বিবেকঃতা মশাই সিগারেট খাওয়ার অভ্যাস তো নাই,তাহলে?
আমিঃনা,বন্ধু আসবে তার জন্য।ওটা কোন খাওয়ার জিনিস হলো?বাজে অভ্যাস।(বিরক্তি)
বিবেকঃনিজের ছেলেকে তো দেখলাম,ধুমায়া খাচ্ছে?
আমিঃ(হাসি)সিগারেট খেলেই যে মানুষ খারাপ হয়ে যায় তা কখন বললাম?
বিবেকঃও আচ্ছা তাহলে তো সব ঠিকই আছে।
আমিঃহ্যা ঠিকই তো থাকবে,আমি তো তোমাকে অন্য কারো কাছে প্রকাশ করতে যাবো না,তাহলেই সব ঠিক থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন