মুখোশ
মোঃ সিফাত হোসেন
আর কতদিন পড়বে মুখোশ,
আর কাকে বলো বেইমান?
মানুষ ঠকানো প্রাসাদ তোমার
ঘুষের টাকার সম্মান।
ভিক্ষুক কেঁদেছে তোমার দ্বারে
করোনি তুমি তারে দান,
মানুষ হয়েছ কবে তুমি
কবে হয়েছ মুসলমান!
দিয়েছ তারে ধোকা তুমি
করেছ অপমান,
হারিয়েছ ইজ্জত তোমার
খুয়িয়েছ সম্মান।
হাজারবার শুনেছি তোমার কন্ঠ
কত শুনেছি মন ভোলান গান,
পোষাকধারী মানুষ তুমি
নামধারী শয়তান।
সুদের টাকা হালাম তোমার
ধরেছ পীরের বেশ,
মিথ্যা কথা বাণী তোমার
মুখোশেতেই সর্বশেষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন