হারামজাদা

 হারামজাদা 

সিফাত হোসেন

আগেও নাই পিছেও নাই

আমি চলি শর্তে,

যুদ্ধ হলে পালাই গিয়ে 

ঘরের পিছে গর্তে! 

ভাল মন্দ বুঝেই আমি 

থাকি নিরপেক্ষ, 

ঝোক বুঝে কোপ মারি

চিনি আরাম কক্ষ।

কথা বলাই কাজ আমার

তবুও থাকি চুপ করে।

খারাপ কাজ দেখলে আমি

চলি উলটো পথ ধরে। 

মানবতার কর্মী আমি

হলাম শাহাজাদা, 

যে যাই বলুক 

আমি আসলে জাতীয় হারামজাদা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচিৎ শিক্ষা

দর্শনঃমোল্লা নাসিরুদ্দিনের ফুঁ

বাঘা বাতাস