বাঘা বাতাস
মোঃসিফাত হোসেন
আমার স্যার প্লাস কাকার নাম সুমন।তিনি উদ্ভট প্রশ্ন ও তার বিস্ময়কর সমাধান দেয়ার জন্য খুব বিখ্যাত।তাই তার ছাত্র হিসেবে আমার মধ্যেও কিছুটা উদ্ভট চিন্তা খেলা করবে তাতে আর দোষের কী?
আমাদের গ্রামে একবার এক প্রতিবেশি কাকুর খুব শরীর খারাপ।তাকে কবিরাজ বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।
কবিরাজ নানী রোগী দেখেই বললেন,"বমি মবি ভাব,মাথা ঘুরছে?"
তারপর আপন মনেই বললেন,"সাপের বাতাস!সাপের বাতাস!"
রোগী কাকু হ্যা সুচক মাথা নাড়লেন।
শুরু হলো হাত চালান।হাত দৌড়ে মাথায় উঠে গেল।ধীরে ধীরে ঝাড়ফুঁক দিয়ে নামানো হলো হাত,সাথে সাপের বাতাস।
ওইখানে সুমন কাকা উপস্থিত ছিলেন,
সে মুচকি মুচকি হাসছিলেন।আমি জিজ্ঞেস করলাম,"হাসছেন কেন?"
সে মুচকি হেসেই বললেন,"আল্লাহ বাচিয়েছে উনার সাপের বাতাস লেগেছে,বাঘা বাতাস লাগে নাই।"
বলে খুব জোরে হেসে উঠলেন।
সাপের বাতাস কি আসলে লাগে?মাথা কি আসলে ঘোরে?
সাপের বাতাস আসলে কী?
এই পৃথিবীতে বহু প্রজাতির সাপ আছে, তার মধ্যে বিষাক্ত সাপের সংখ্যা সীমিত।যে সাপের মাথায় দুটি লম্বা দাগ থাকে ওই সাপই বিষাক্ত সাপ।এটাই বিষাক্ত সাপ চেনার সব চাইতে সহজ উপায়।
সাপের বিষে থাকে Zinc sulfide যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু প্রজাতির সাপ আছে যাদের শরীরে Zinc sulfide-এর পরিমান বেশি হয়ে গেলে তা ফেলে দেয় অর্থাৎ সাপটি যদি বিষ কোন কিছুতে প্রয়োগ করতে না পারে তবে বিষ শরীর থেকে বের করে দেবে।সেটা কোন প্রাণি-দেহে দংশন করে হতে পারে আবার খোলা পরিবেশে ছুড়ে ফেলেও হতে পারে।এখন যদি ওই বিষের নির্যাস মানুষের নাকে আসে তাহলে সে অসুস্থ হতে পারে।
কিছু ফুল আছে যাদের গন্ধ মানুষকে অসুস্থ করে দেয়।
তাহলে সাপের বিষের নির্যাস মানুষ বা অন্য কোন প্রাণিকে অসুস্থ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এটাকে যদি সাপের বাতাস লাগা বলে তাহলে আমি মেনে নেব,তবে যে জিনিশটা মানব না তা হলো;কবিরাজ নানীর চিকিৎসা পদ্ধতি!
হুম আমার মাঝ মধ্যেই এই সমস্যা হয় আর তখন আমার সাপ সাপ একটা গন্ধ নাকে সব সময় ভাসে
উত্তরমুছুনএক্ষেত্রে আমাদের কারণীয় কি -?? আমি এখন এই সমস্যার ভূগছি।
উত্তরমুছুন