mis conception of the holy Quran

                        মোঃসিফাত  হোসেন

উচ্চ পর্যায়ের জ্ঞান থেকে ধর্মকে বাদ দেয়া হয়েছে বহু পূর্বে-ই।মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয়েছে শুধুমাত্র ধর্মের কারনে,
অথচ এসময়ে সৃষ্টি হয়েছে কিছু অমর সাহিত্য,জন্ম নিয়েছে কিছু আলোর দিশারী।
 আধুনিক বিজ্ঞানে ধর্মের আলোচনাকে একপ্রকার কুসংস্কার মনে করা হয়,কিন্তু বিশ্বের অনেক সমাজ বিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী একমত হয়েছেন যে,ধর্ম থেকে আইনের উদ্ভব হয়েছে।নীতির সূচনা ধর্ম থেকে,নীতির জনক বলা যায় এই ধর্মকে।

আধুনিক সময়ে জ্ঞানের সর্বশ্রেষ্ঠ শাখার নাম বিজ্ঞান।
যা কিছুই করা হোক'না কেন;শিক্ষিত ব্যক্তি মাত্রই বিজ্ঞানের সাথে তা মিলিয়ে দেখতে পছন্দ করেন,বিজ্ঞানের ভাষায় তা ব্যাখ্যা করার চেষ্টা করেন।এসব আলোচনাকে অনেক ব্যক্তি যথার্থ বলেও মনে করেন।

আমি আজকে ধর্ম নয়, শুধু ইসলাম ধর্ম নিয়ে কথা বলবো।
বর্তমানে কিছু নাস্তিক লোক বের হয়েছে, যারা মানব ধর্ম নামক একটা ধর্ম তৈরি করে নিয়েছে।
মানব ধর্ম তৈরি-ই করা হয়েছে ইচ্ছা মত চলার জন্য,ধর্মীয় অনুশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য।
আমার প্রশ্ন, মানব ধর্মে কি এমন আছে যা ইসলাম ধর্মে নেই?কি এমন সংবিধান রচিত হয়েছে যার বিরোধিতা  করে  ইসলাম?মানব সেবার কথা বলা হয়'নি কোন ধর্মে?

সব মুক্ত চিন্তার নাম কিন্তু মুক্তি পাওয়া নয়,বরং কিছু ক্ষেত্রে আষ্টেপৃষ্ঠে আরো ভাল করে জড়িয়ে জাওয়া।

অনেক ধার্মিকই এটা স্বীকার করবেন যে কোরআন বিজ্ঞান সম্মত।
   আসলে কি তাই?

সম্মত শব্দের অর্থ- রাজি,স্বীকৃত,অনুমত,অনুকুল মত বা সমর্থন।
অর্থাৎ যখন কোন বিষয়ের উদাহরণ বা উক্তি; বিজ্ঞান বা অন্য কোন বিষয়ের সাথে সমার্থক অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় বিজ্ঞান সম্মত বা ঐ শাস্ত্র সম্মত।

বিজ্ঞানের আধুনিক ধারা শুরু গ্যালিলিওর সময় থেকে,তার জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৫৬৪ সাল।
মনে রাখতে হবে কোরআনের জন্ম প্রায় ১৪০০ বছর পূর্বে।কোরআনের জন্ম বিজ্ঞানের জন্মের আগে। কোরআন বিজ্ঞানের অনেক কিছুই ভুল প্রমান করেছে কিন্তু বিজ্ঞান কোরআনের কোন কিছুই ভুল প্রমান করতে পারেনি।বরং কোরানের সাহায্য নিয়ে অনেক শাস্ত্রই বহুদূর এগিয়ে গেছে।ইবনে সিনা,জাবির ইবনে হাইয়ান-এর মত মহা বিজ্ঞানিরাও কোরআনের সাহায্য নিয়েছেন।
 
বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বিষয়ের নাম বিগব্যাং তত্ত্ব।এই তত্ত্বের জন্মের বহু পূর্বে-ই কোরান বিগব্যাং কি-সেটা বলে দিয়েছে।
তাহলে কোরআন বিজ্ঞান সম্মত হয় কি করে?বরং এটা হওয়া উচিৎ নয়'কি-বিজ্ঞান-ই আসলে কোরআন সম্মত?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচিৎ শিক্ষা

দর্শনঃমোল্লা নাসিরুদ্দিনের ফুঁ

বাঘা বাতাস