ঘোড়ার ডিম

একদা এক জংগলে বড় বড় হর্তা কর্তা পশুদের সমাবেশ হয়েছিল।যথারীতি সিংহ মহাশয় সভাপতি,শেয়াল মশাই উপদেষ্টা,গরু স্রোতা,বিড়াল বাবুর্চি,কুকুর সেবক।

আলোচনার বিষয়ঃরাজনীতি।
সমস্যায় জর্জরিত পশু সমাজ তাদের রাজনৈতিক ভুলের কারনে নিজ সমাজেই দাম পাচ্ছে না।সামান্য একটা বেজি বাঘকে পর্যন্ত ভয় পায়'না,সমস্যা এতোটাই গুরুতর।
শেয়াল মশাই অনেক বুদ্ধি খাটিয়েও কোন সুরাহা করতে পারেনি।একে একে সবাই যখন ব্যর্থ তখন পণ্ডিত শেয়াল জিজ্ঞেস করলো,এমন কিছু কি তোমাদের নাই;যা সমাজে দেখালে তারা আমাদের দাম দিতে শুরু করবে?"
ঘোড়া বললঃ"আমার কাছে এক অতি মূল্যবান জিনিস আছে,যাকে সবাই;এমনকি মানুষ সমাজও মূল্যায়ন করে।"
শেয়ালঃ"কী সেই মূল্যবান জিনিস?
ঘোড়াঃ" ডিম,আমি ইচ্ছা করলে একটা ডিম পেড়েই সমাধান করতে পারি,কিন্তু ডিম পারবো না।"
শেয়ালঃ"তা কি রকম বাপু?"
ঘোড়াঃ"পণ্ডিত মশাই,আপনি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকেন,রাজনীতিতে আমার ডিমের হিসাব আপনি বুঝবেন না,আর তাছাড়া সব গোমর ফাস করে দিলে রাজনীতি করতে পারবেন'না,ওটা আমার ডিমেই সীমাবদ্ধ থাক।"

সেই থেকে মানুষ সমাজেও রাজনীতিকরা আশায় আছেন ঘোড়া ডিম পারবে।তারা জনগনকে অমূল্য সম্পদ উপহার দিবেন!

"কারনে-অকারনে করি ফালাফাল,
মানো আর না মানো আমিই তমাল।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচিৎ শিক্ষা

দর্শনঃমোল্লা নাসিরুদ্দিনের ফুঁ

বাঘা বাতাস