ভিন্ন-অভিন্ন

                       মোঃসিফাত হোসেন

অনেকদিন আগে এক ব্যক্তি হুজুরের কাছে আসলো একটা সমস্যা সমাধানের জন্য।হুজুর তখন শাগরেদদের নিয়ে ধর্মীয় আলোচনায় ব্যস্ত ছিলেন।হুজুর লোকটির আগমনের কারন জানতে চাইলেন।
লোকটি বলল,"আমার ঘী-এর ব্যবসা আছে,কিন্তু গতকাল রাতে একটা ইঁদুর পাত্রে পরেছে,এখন আমি কী করবো?"
হুজুরঃ"পাত্রের যে অংশে ইঁদুর পরেছে সেই অংশ ফেলে দিলে তুমি ওই ঘী খেতে বা বিক্রি করতে পারবে।"সমাধান পেয়ে
লোকটি খুশি হয়ে চলে গেল।
এর বেশ কিছুকাল পরে অন্য একজন লোক হুজুরের খোজে আসলো একটা সমস্যা সমাধানের জন্য,হুজুর তখন ভিতরে আরাম করছিলেন।তাকে না পেয়ে শাগরেদদের কাছেই আগন্তুক সমস্যাটি বলল,"আমি ঘী-এর ব্যবসা করি,কিন্তু গতকাল রাতে একটা ইঁদুর ঘী-এর পাত্রে পরেছে,এখন আমার কী করা উচিৎ? "
একজন শাগরেদ সাথে সাথে উত্তর দিলেন,"এর সমাধান আমিই দিতে পারবো,হুজুরের কাছে যেতে হবেনা।পাত্রের যে অংশে ইঁদুর পরেছে সেই অংশ ফেলে দিলে ওই ঘী আপনি খেতে বা বিক্রি করতে পারবেন।"
লোকটি খুশি হয়ে চলে যাচ্ছিল, এমন সময় হুজুর চলে আসলেন এবং লোকটি কেন এসেছিল জানতে চেয়ে তাকে থামালেন।আগন্তুক আবার সব কিছু খুলে বলল।
হুজুর উত্তর দিলেন,"সমাধান হয়নি,তুমি ঘী-এর কোন অংশই খেতে বা বিক্রি করতে পারবেনা।পুরোটাই ফেলে দিতে হবে।"
শাগরেদ বিস্ময়ের সাথে জানতে চাইলো, "আপনি কিছুকাল আগে একই সমস্যার ভিন্ন সমাধান দিয়েছিলেন, আজ এই ভিন্নতার কারন কী?"
হুজুরঃআরে বোকা সবসময় অভিন্ন সমস্যার সমাধান এক হয়না,স্থান-কাল-পাত্র ভেদে একই সমস্যার ভিন্ন সমাধান হতে পারে আবার ভিন্ন ফলাফলের একটা কারন হতে পারে।প্রথম আগন্তুক যখন এসেছিল তখন ছিল শীতকাল আর এখন গরমকাল। শীতকালে ঘী জমাট অবস্থায় থাকে আর গরমে থাকে তরল অবস্থায়,তাই গরম কালে ইঁদুর পাত্রে ডুবে যাবে ফলে তা খাওয়া যাবেনা। "



অল্প জেনে কোন কিছুই ব্যাখ্যা করা উচিৎ নয়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচিৎ শিক্ষা

দর্শনঃমোল্লা নাসিরুদ্দিনের ফুঁ

বাঘা বাতাস