আশ্চর্য ঘটনা

                  মোঃসিফাত হোসেন

বেশ কিছুদিন আগে আমার গ্রামে একটা অবাক করা ঘটনা ঘটেছিল।মসজিদের হুজুর ঘড়ির ভুলের কারনে জোহরের আজান একটার পরিবর্তে দুপুর বারটায় দিয়ে ফেলেছিলেন।তিনি এর আগে এমনটা কখনোই করেননি,এই প্রথম,আর তখনি ঘটলো অবাক করা ঘটনা।গ্রামের অর্ধেক মানুষ ছুটে আসলো কারন জানার জন্য।সবাই হুজুরকে দোষারোপ করতে লাগলো;এত বড় ভুল সে কীভাবে করলো,ইত্যাদি ইত্যাদি, হুজুর যতই বুঝাতে চায় ঘড়ি দেখে সে আজান দিয়েছে আর ঘড়িটা তখন ছিল নষ্ট।কিন্তু জনগন বুঝতে চায় না,হুজুরকে আরো বেশি করে চেপে ধরে।এভাবে কথা চলতে থাকে প্রায় এক সপ্তাহ।এটাই আমার কাছে সব চাইতে অবাক করা ঘটনা,কেননা ঐ একই হুজুর প্রতিদিন পাঁচবার আজান দেন,আমরা কেউই শুনতে পাই না,অথচ তার একটি ভুল আমরা সবাই একযোগে শুনতে ও বুঝতে পারলাম।এটা আশ্চর্য ঘটনা নয়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচিৎ শিক্ষা

দর্শনঃমোল্লা নাসিরুদ্দিনের ফুঁ

বাঘা বাতাস