টিকটিকি




                       মোঃসিফাত হোসেন

ধরুন,

আপনি রাজনীতি করেন,ভবিষ্যৎ পরিকল্পনা করছেন।আপনি বললেন,"দেশের সেবা করবো,মানুষের সেবা করবো।"
 আপনার সাথে আছে পরহেজগার একজন হুজুর আর আছে একজন মনোবিজ্ঞানী।

হুজুর বলল,"ভাল নিয়ত করেছেন,ইনশাআল্লাহ, আপনি তা পারবেন।
মনোবিজ্ঞানী বলল,"মনকে কেন্দ্রীভূত করুন,চেষ্টা করলে আপনি পারবেন, সবুরে মেওয়া ফলে।"
এমন সময় একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠলো।

আপনি কাকে বিশ্বাস করবেন?
হুজুর,মনোবিজ্ঞানী না টিকটিকি?

সবুরে মেওয়া ফলে ;না মেওয়া সবুরকে খেয়ে ফেলে?
টিকটিকি তোমার কত দাম,সে কথা তুমি যদি জানতে.......রিদয় চিড়ে দেখিয়ে দিতাম..........!
তুমি বলো টিকটিক আর আমি ভাবি ঠিকঠিক!

ধরুন,

আপনার বাড়িতে একটা শিশুর জন্ম হবে।ডাক্তার বলেছে কোন অবস্থাতেই বাচ্চার জন্মের পর মুখে মধু দেবেন না,এই গরমে বাচ্চাকে তেল মাখাবেন না আরো বলেছে এই গরমে ঘরে আগুন রাখবেন না।

একজন স্বনামধন্য কবিরাজ বলেছে মুখে মধু না দিলে কথা মিষ্টি হবে না,তেল না মাখালে খোল (চামড়া) শক্ত হবে না,ঘরে আগুন না রাখলে পিচাশ তাড়ানো যাবে না।

আপনি কার কথা শুনবেন,ডাক্তার না কবিরাজ।

হায়রে হাসপাতাল, তোমরা কেন কবিরাজ নিয়োগ দাওনা!
যে ব্যক্তি আমার মুখে মধু দিল,আমিই কিনা তার সমালোচনা করছি।
আমার মধু নিশ্চিত ধুতরা ফুলের ছিল!আমি মনে হয় পিচাশ হইয়া গেছি।

ধরুন,

আপনার মা অসুস্থ,তাই আপনার মন খুব খারাপ।ডাক্তার বলেছে খুবই সামান্য অসুখ,চিন্তার একেবারেই কিছু নাই।
এমন সময় একটা পাগল বলল তোর সামনে ভয়াবহ বিপদ,বিরাট বিপদ।

বুকে হাত দিয়ে বলুনতো এত যে পড়াশুনা করেছেন,রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন?

ধরুন,..............

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উচিৎ শিক্ষা

দর্শনঃমোল্লা নাসিরুদ্দিনের ফুঁ

বাঘা বাতাস