শিরোনামহীন
আমি একটা স্কুলের শিক্ষক।ছোট ছোট বাচ্চাকাচ্চা পড়াই।তারা সুন্দর করে কথা বলে,কোন হিংসা নাই।এজন্য আমি এই প্রতিষ্ঠান কে কিন্ডারগার্টেন না বলে কিড্স গার্ডেন বলে থাকি।
"অর্থী,পিপীলিকার কবিতাটা বলতো।"
অর্থী:পিপীলিকা পিপীলিকা
কোথা যাস একা একা?
দাড়াও না একবার ভাই,
ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরনে
দাঁড়াবার সময়তো নাই।"
দেশের পিপীলিকা মধু খাওয়া শিখলো কবে থেকে?আগে জানতাম না।মৌমাছি আর পিপীলিকা মিত্রতা করেছে নাকি!
"সাথিয়া বলতো, বনের রাজা কে?"
"স্যার,বনের রাজা সিংহ।"
তাজ্জব ব্যাপার!ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে হরহামেশাই দেখাচ্ছে সিংহ থাকে মরুভূমির জংগলে।যে বনে থাকে না সে বনের রাজা হলো কিভাবে?তাহলে মনে হয় জবরদখল।
"তামিম,অ দিয়ে বাক্য রচনা করো।"
তামিম:"অ-তে অজগর ওই আসছে তেড়ে।"
আমি মনে হয় ইদানীং কানে কম শুনছি।নাহলে এরকম ভুল হতে পারে না।বিশ্বের সবচাইতে অলস প্রাণী তেড়ে আসছে!যে নাকি ক্ষুধা লাগা সত্বেও খাবার মুখের কাছে না থাকলে উপোষ থাকে,সে নাকি তেড়ে আসে!
একটা কথা প্রায়শই শুনি,বিদ্যা এখন বইতেই সীমাবদ্ধ।তাহলে অ তে অনেক সাধনায় বিদ্যা মেলে,আ তে আকাশকুসুম কল্পনা বৃথা চেষ্টা-এগুলো কোথায়,এরা তো বই ছেড়েও পালিয়ে গেছে দেখছি!
ট্রাকের ডিজেল ট্যাংকারে লেখা থাকে
"জন্ম থেকে জ্বলছি,আমি ডিজেল।"
সেই সুরে গান গাইছি,
"জন্ম থেকে মিথ্যা শিখছি,তাইতো আমি ছাত্র নই;ছত্রাক!"
এভাবে চলতে থাকলে জাতি মেধাশূন্য হবে।আমরা পাব গাধা জাতি!!!!
উত্তরমুছুনআমরা অলরেডি গাধা হয়ে গেছি।যে যতই চাপা মারুক।
উত্তরমুছুনvery contemporary issue... nice topic
উত্তরমুছুনধন্যবাদ,সবাই সচেতন হলেই আমার লেখা সার্থক হবে
উত্তরমুছুন